ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনমালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা কোনভাবেই সহ্য করা হবে না: প্রবাসী মন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা কোনভাবেই সহ্য করা হবে না: প্রবাসী মন্ত্রী

ঢাকা নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। যেসব এজেন্সি প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।

বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তরকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী ব্যাংক’সহ নানা খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে। এ সময় প্রবাসীদের সমস্যার কথা শুনতে সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পৃথিবী যতদিন থাকবে, সমস্যাও ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৮ মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিমুক্ত ও সহজ সেবা নিশ্চিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে কারিগরি দক্ষতা জরুরি। এজন্য দেশের প্রতিটি কারিগরি প্রতিষ্ঠানকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দেশের কওমি মাদরাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালু করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular