ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামাহমুদউল্লাহ'র বড় সংগ্রহের পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

মাহমুদউল্লাহ’র বড় সংগ্রহের পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

নিউজ ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে এমন ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগাররা। ভারতের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার (৯ অক্টোবর) টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। পাওয়ার প্লেতে ৪৫ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। এরপর তাণ্ডব চালান নীতিশ কুমার ও রিংকু সিং।

নির্ধারিত এই দুই ব্যাটারের ফিফটিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ভারত। নীতিশ ৩৪ বলে ৭৪ ও রিংকু ২৯ বলে ৫৩ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩টি উইকেট।

২২২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পারভেজ ইমন ১২ বলে ১৬, শান্ত ৭ বলে ১১, লিটন দাস ১১ বলে ১৪ ও তাওহিদ হৃদয় ৬ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিরাজ ১৬ বলে ১৬, জাকের আলি ২ বলে ১, রিশাদ ১০ বলে ৯ ও তানজিম হাসান সাকিব ১০ বলে ৮ রান করে আউট হন।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে লড়াই করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। তবে দলীয় ১২৭ রানে ৩৯ বলে ৪১ রান করে আউট হন এই অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত নির্ধারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতের নীতিশ ও বরুণ চক্রবর্তী নেন ২টি করে উইকেট।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular