ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমেজাজ হারালেন শাজাহান খান, ফেলে দেন হেলমেট

মেজাজ হারালেন শাজাহান খান, ফেলে দেন হেলমেট

গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি মাথা থেকে হেলমেটও ফেলে দেন।

রোববার (২০ এপ্রিল) সকালে পুলিশের প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেয়ার সময় এমন দৃশ্য দেখা যায়।

এদিনে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদের সঙ্গে শাজাহান খানকে হাজির করা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর পর তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট পরিয়ে দেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে গণহত্যা মামলার শুনানি হবে। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন- শাজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম, সোলায়মান সেলিম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসানসহ ১৯ জন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular