ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিযুক্তরাষ্ট্রে ইস্পাত-অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক ৫০ শতাংশে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ইস্পাত-অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক ৫০ শতাংশে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফলে এসব ধাতবপণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হবে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন, এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের ইস্পাতশিল্পকে শক্তিশালী করবে এবং জাতীয় সরবরাহ বাড়াবে। এতে চীনের ওপর নির্ভরতা হ্রাস পাবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, মার্কিন প্রতিষ্ঠান ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিল যৌথভাবে পিটসবার্গে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।How vulnerable are UAE, Bahrain to Trump's 25% tariff on aluminum? -  AL-Monitor: The Middle Eastʼs leading independent news source since 2012

ইস্পাতশিল্পের কর্মীদের উদ্দেশে ট্রাম্প বলেন, এই খাতে কোনো ছাঁটাই বা আউটসোর্সিং হবে না এবং প্রত্যেক কর্মী শিগগিরই ৫ হাজার ডলার বোনাস পাবেন।

এর আগে ২০১৮ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তখনও তিনি ভবিষ্যতে শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।-

সমাবেশে উপস্থিত ইউনাইটেড স্টিলওয়ার্কার্স ইউনিয়নের সদস্য জোজো বারগেস বলেন, “এটা ইস্পাতশিল্পের জন্য দারুণ এক দিন। আশা করি, জাপানের সঙ্গে অংশীদারত্ব এই অঞ্চলে নতুন প্রজন্মের ইস্পাত কর্মী গড়ে তুলবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular