ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালির ও আলোচনা সভা

রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালির ও আলোচনা সভা

নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান, চাংলান, পাতা, বিহুকে সামনে রেখে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে র‌্যালির উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, তা সমাধান না হওয়ার কথা নয়। এটি একটি রাজনৈতিক ও জাতীয় সমস্যা। সরকার সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে অবশ্যই সমাধান হবে।

উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের অবসরপ্রাপ্ত সচিব কৃষ্ণচন্দ্র চাকমা। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টুমনি তালুকদার।

অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধনের পর পর আদিবাসী শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular