নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন মঙ্গলবার সকালে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতি. দা.) ডা. জুনাইদ আহমেদ মারুফ।
সোমবার সকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ডা. জুনাইদ আহমেদ মারুফ। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা আরও কার্যকর করতে নিয়মিত তদারকি ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




