ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে মাস্তুল ফাউন্ডেশনের যাকাত স্বাবলম্বী কর্মসূচি

লক্ষ্মীপুরে মাস্তুল ফাউন্ডেশনের যাকাত স্বাবলম্বী কর্মসূচি

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ‘যাকাত স্বাবলম্বী কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক।

অনুষ্ঠানে যাকাতের অর্থকে দরিদ্র ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় আয়োজকরা জানান, যাকাতভিত্তিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular