ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলালিটন কুমার দাস দেশে ফিরছেন আজই

লিটন কুমার দাস দেশে ফিরছেন আজই

নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ও উইকেটরক্ষক লিটন কুমার দাসের পাকিস্তান সুপার লিগ (PSL) যাত্রা শেষ হয়ে গেল শুরুর আগেই। করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানে গেলেও, অনুশীলনে আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।

স্ক্যানে ধরা পড়েছে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। ফলে PSL-এ আর খেলা সম্ভব নয় লিটনের পক্ষে। আজই পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন তিনি।

এক আবেগময় বার্তায় লিটন বলেন,
“PSL খেলতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার ভিন্ন পরিকল্পনা ছিল। অনুশীলনে আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকদের মতে, ২ সপ্তাহ বিশ্রাম দরকার। তাই দুঃখজনকভাবে PSL শেষ আমার জন্য। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই যেন দ্রুত সেরে উঠি।”

বাংলাদেশ দল এই মুহূর্তে ব্যস্ত নেই কোনো আন্তর্জাতিক সিরিজে, তবে সামনে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ ও সফর রয়েছে। তাই লিটনের দ্রুত সেরে ওঠা জাতীয় দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে করাচি কিংসের প্রতি শুভকামনাও জানিয়েছেন লিটন, পোস্টে লিখেছেন: ‘আমার দল করাচি কিংসের জন্য রইল শুভকামনা।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular