ঢাকা  বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedশান্তিপূর্ণ সমাজ গঠনে পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন: কুতুববাগী পীর

শান্তিপূর্ণ সমাজ গঠনে পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন: কুতুববাগী পীর

নিউজ ডেস্ক: মানবতাবাদী ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হলে পরিশুদ্ধ আত্মার মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকার ফার্মগেটের কুতুববাগ দরবার শরিফের পীর ও মুর্শেদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদী কুতুববাগী।

তিনি বলেছেন, শুদ্ধ মানুষ গড়ার শিক্ষা আমাদের সমাজের স্কুল, কলেজ-মাদরাসা কোথাও নেই, এই শিক্ষা রয়েছে সুফি সাধকদের মানবপ্রেমের শিক্ষায়। মানুষ মানুষের জন্য, এই সত্য মনে রেখে মানবসেবার সাধনা করতে হবে। সুফিবাদ মানুষকে বিনয়ী ও অহংকারমুক্ত করে এবং মানবসেবার আদর্শে অনুপ্রাণিত করে।

সোমবার (৫ অক্টোবর) রাতে ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে আয়োজিত এক দ্বীনি জলসায় নসিহত বাণী পেশকালে এসব কথা বলেন কুতুববাগী পীর।

হযরত সৈয়দ জাকির শাহ বলেন, সব ইবাদতের মধ্যে বড় ইবাদত নামাজ। নিমগ্ন অন্তরে নামাজ ও জিকিরের মধ্য দিয়েই আল্লাহকে পাওয়া যায়। আত্মশুদ্ধির মধ্য দিয়েই সেই পবিত্র আত্মা লাভ করা যায়। অন্যের দোষ দেখার আগে আমাদের নিজের দোষ তালাশ করা উচিত। কারণ আমাদের নিজের দোষের অন্ত নেই।

কুতুববাগী পীর বলেন, আপনারা মা-বাবার খেদমত করবেন। ভুখা মানুষ পেলে খাবার দেবেন। বস্ত্রহীন লোক পেলে বস্ত্র দেবেন, গরিব রোগী পেলে চিকিৎসার ব্যবস্থা করবেন।

ভোলার আলীনগর গাজীবাড়ি চৌরাস্তা-সংলগ্ন মসজিদের মাঠে এ মাহফিলের আয়োজন করেন দরবার শরিফের মুরিদ ও খাদেম আনোয়ার দরবেশ।

মাহফিলে বরিশাল ও ঢাকা থেকে বহু ওলামায়ে কেরাম এবং ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত করেন কুতুববাগী পীর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular