ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষশার্শায় ৩শ দুস্থদের ঈদ উপহার দিলেন বিএনপি নেতা

শার্শায় ৩শ দুস্থদের ঈদ উপহার দিলেন বিএনপি নেতা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় ৩ শতাধিক অসহায়,গরিব ও দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইসলাম মনি, বিএনপির নেতা আয়নাল হক, আব্দুর খালেক,জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, যশোর জেলা ছাত্রদল কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান অহিদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular