ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকশিলিগুড়িতে রাফাল জেট ও এস-৪০০ মোতায়েন করেছে ভারত

শিলিগুড়িতে রাফাল জেট ও এস-৪০০ মোতায়েন করেছে ভারত

নিউজ ডেস্ক: ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্ত শিলিগুড়ি করিডোরে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল ফাইটার জেট ও এস-৪০০ মোতায়েন করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এই অঞ্চলকে ‌’চিকেনস নেক’ বলা হয়ে থাকে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমে আসলেও এখন চীন ও বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে ভারত। সম্প্রতি চীনা সামরিক বাহিনী ভারত-ভুটান সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে আর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনাও ভারতের প্রতিকূলে গেছে। সবকিছু মিলে সতর্ক অবস্থান নিয়েছে দিল্লি।

জি নিউজ দাবি করে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। ভূরাজনীতির এই পরিবর্তন গুরুত্ব সহকারে দেখছে ভারত। পূর্বাঞ্চলীয় এলাকায় ১০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ড্রোনও মোতায়েন করেছে তারা।

জি নিউজ বলছে, শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থানের মাধ্যমে ভারত তার শক্তি প্রদর্শন করছে বরং একটি কৌশলগত বার্তাও দিচ্ছে যে- উত্তর (চীন) বা পূর্বে (বাংলাদেশ) যে কোনও দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular