ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করে আসিফ মাহমুদ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করে আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, যদি সৎ সাহস থাকে, তাহলে আগামীকালের মধ্যেই ফাইলটি জনগণের সামনে স্পষ্ট করবেন।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘শাহে আলম বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা একটি ফাইল অনুমোদন করেছেন। কিন্তু প্রশ্ন হলো কোন ফাইল? ফাইল প্রক্রিয়ায় সচিবের স্বাক্ষর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন থাকাই নিয়ম। কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না।’

আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সচিব অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় ফাইল অনুমোদন এগিয়ে যায়। তিনি বলেন, মন্ত্রী বা উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা রয়েছে এবং এটি বিধিবহির্ভূত নয়।

প্রতিমন্ত্রীকে নির্দিষ্ট ফাইল প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আপনি শেয়ার করেন কোন ফাইলে ইলিগ্যালি (বেআইনিভাবে) সচিবের অগোচরে উপদেষ্টা স্বাক্ষর করেছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে।’

তিনি অভিযোগ করেন, বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। “এভাবে উপস্থাপন করলে মনে হয়, কোনো প্রক্রিয়া না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সঠিক নয়,” বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, যদি কোনো নির্দিষ্ট ফাইল নিয়ে প্রশ্ন থাকে, তবে তা প্রকাশ্যে আনা উচিত। তিনি মীর শাহে আলমকে আহ্বান জানান, সংশ্লিষ্ট ফাইলটি স্পষ্টভাবে উপস্থাপন করতে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular