ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসদর উপজেলার শান্তিরহাট টু দিঘলী বাজার সড়ক উন্নয়ন কাজের গুণগত মান পরিদর্শন 

সদর উপজেলার শান্তিরহাট টু দিঘলী বাজার সড়ক উন্নয়ন কাজের গুণগত মান পরিদর্শন 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট থেকে দিঘলী বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের গুণগত মান পরিদর্শন করেন আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার। 

এই পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা সংশ্লিষ্টদের কাজের মান বজায় রেখে দ্রুততার সঙ্গে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

ইউএনও জামশেদ আলম রানা পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে কাজের মান বজায় রেখে দ্রুততার সঙ্গে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় জনগণ এই উন্নয়ন প্রকল্পকে স্বাগত জানিয়েছেন এবং সড়ক উন্নয়নের ফলে তাদের দৈনন্দিন চলাচলে সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন।

শান্তিরহাট–দিঘলী বাজার সড়ক উন্নয়ন প্রকল্পটি স্থানীয় জনগণের চলাচলের সুবিধা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউএনও জামশেদ আলম রানা কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুততার সঙ্গে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular