ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিসরকার বিএসএফআইসি থেকে ১৫ হাজার টন চিনি ক্রয় করবে

সরকার বিএসএফআইসি থেকে ১৫ হাজার টন চিনি ক্রয় করবে

নিউজ ডেস্ক :    সচিবালয়, ১৪ অক্টোবর — সরকার, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিএসএফআইসি) থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে ১৫ হাজার টন আখের সাদা চিনি সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করেছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডাইরেক্ট পারচেজ মেথড (ডিপিএম) অনুযায়ী প্রতি কেজি চিনি ১১৫.৫৮ টাকায় ক্রয় করা হবে। কেনার মোট পরিমাণ ১৫,০০০ টন এবং এ চিনি সংগ্রহে সরকারি ব্যয় ধরা হয়েছে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

একই সভায় খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন করা হয় — বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পের ডব্লিউ-২৩ প্যাকেজের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ রাইস সাইলোর নির্মাণ কাজের প্রথম ও চূড়ান্ত ভেরিয়েশন মঞ্জুর করা হয়।

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা; ভেরিয়েশনে ৪ কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কেটে দিয়ে সংশোধিত চুক্তিমূল্য টানা হয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা।

জানা গেছে, এসব সিদ্ধান্ত সরবারহ চাহিদা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে এবং দ্রুত প্রক্রিয়ায় চাহিদা মেটাতে সরকারের এই সরাসরি ক্রয় প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular