ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক: দীপাবলি (কালীপূজা) উপলক্ষে সোমবার সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যাহত আছে। পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

তিনি জানান, দীপাবলি উপলক্ষে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। সেজন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে এ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতেসরকারি ছুটি থাকায় সোমবার পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ বিষয়ে চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular