ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসিপিবির পতাকা মিছিল বিকেলে

সিপিবির পতাকা মিছিল বিকেলে

নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করেছে। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল হবে আজ রোববার। শনিবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, কেন্দ্রীয়ভাবে রাজধানীর পুরানা পল্টনে আজ বিকেল ৪টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে পতাকা মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শেষ হবে।

বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যে আকাঙ্খা নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, স্বাধীনতার ৫৩ বছর পরও তার বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular