ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসিলেট সীমান্তে অভিযানে ০৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ বিজিবির

সিলেট সীমান্তে অভিযানে ০৬ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ বিজিবির

বিশেষ প্রতিনিধি, ঢাকা: ২৬ এপ্রিল ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬,০০,০০,০০০/- (ছয় কোটি) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিপুল পরিমান বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular