ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুসুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি

সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি

নিউজ ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেনসমাজে যার যা অর্জনতা যদি আমরা স্বীকৃতি দেইতবে বহু সমস্যার সমাধান সহজ হয়ে যায়। তিনি বলেনসমাজে বিদ্যমান সবকিছুতে ‘আমি’র পরিবর্তে যদি ‘আমরা’ শব্দটি আন্তরিকভাবে ধারণ ও ব্যবহার করা যায়তবে সমাজ আরো সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।

আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সবাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিলস-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমান যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেনসেখানে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই বিভিন্ন আঙ্গিকে শ্রমিকতাঁদের শ্রমের ধরন ও ক্ষেত্র কেবল আলাদা। তিনি বলেনসমাজের প্রান্তিক শ্রমিকঅসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেনন্যায্য মজুরি কোনো করুণা বা দাবির বিষয় নয়এটি শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য। তিনি উল্লেখ করেনসাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত আস্থায় নির্বাচিত বর্তমান সরকার তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। টেকসই শিল্প ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি শ্রমিকমালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কার এনে সব শ্রমিকের আইনি স্বীকৃতিপ্রাতিষ্ঠানিক নিবন্ধন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ ও জীবন বিকাশের উপযোগী ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান। একইসাথে তাঁরা কর্মক্ষেত্রে সবার সম-অধিকার প্রতিষ্ঠানিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদারআইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটননেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর জান্না ভ্যান ডার লিন্ডেনউন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ শ্রমিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর উদ্বোধন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular