ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসেনা কর্মকর্তা লাঞ্চিত হওয়ার ঘটনায় (রাওয়া) ক্লাবের প্রতিবাদ

সেনা কর্মকর্তা লাঞ্চিত হওয়ার ঘটনায় (রাওয়া) ক্লাবের প্রতিবাদ

নিউজ ডেস্ক: গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে রাত্রি আনুমানিক ১০ ঘটিকার সময় ঢাকার গুলশান-২ এর গোলচত্তরের সন্নিকটে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জনৈক কর্মকর্তা এবং তাঁর পরিবার গুলশান জোনের এসি সোহেল রানার নেতৃত্বে পরিচালিত পুলিশের টহল দল কর্তৃক মৌখিক ও শারীরিকভাবে লাঞ্চিত হন। এরই ধারাবাহিকতায় প্রচলিত আইনের দোহাই দিয়ে উল্লেখিত কর্মকর্তা এবং তাঁর পরিবারকে গুলশান থানায় যেতে বাধ্য করা হয়।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার পাশা-পাশি দেশের গর্বিত সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলেছে।

এছাড়াও দেশপ্রেমিক সেনাবাহিনী ভেঙে পড়া আইন-শৃংখলা পরিস্থিতি সহনীয়করণের পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

দেশের এমন এক শান্তিলগ্নে সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা এবং তাঁর পরিবারের ওপর পুলিশের এই জঘন্য এবং বর্বর আচরণ এক গভীর ষড়যন্ত্রের অংশ, যা ছাত্র-জনতার বিগত অর্জনকে নস্যৎ করার অভিপ্রায়ে সুকৌশলে পরিচালিত হচ্ছে।

আমরা রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর সকল সদস্য এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গুলশান জোনের পুলিশের ওসি সোহেল রানাসহ এই জঘন্য অপরাধের সাথে জড়িত সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্থি নিশ্চিত করার জন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

অন্যথায় সংশ্লিষ্ট সকলের জন্য পরবর্তীতে আরও অধিক অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা অমূলক নয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular