ক্রীড়া ডেস্ক: অঘটন ঘটেনি! এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল —ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।
সেমিফাইনালে ওঠা চার দলই আবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। অতীতে বিশ্বকাপ জেতা চার দলই সেমিফাইনালে উঠেছে—এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার। এর আগে ১৯৯০ ও ১৯৭০ আসরে চার বিশ্ব চ্যাম্পিয়ন ওঠে সেমিফাইনালে।

ডালাসে প্রথম সেমিফাইনালে ১৪ জুলাই দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। পরের দিন রাত ১টায় আটলান্টায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।




