ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে নদীতে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

সৈয়দপুরে নদীতে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর খড়খড়িয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার (৬ জুন) সকাল ১১ টায় রাবেয়া বাজারের পাশে বটতলা সংলগ্ন খড়খড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে সৈয়দপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার বলেন মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular