ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে ফেরার সময় কোচের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, মোটরসাইকেল যোগে সৈয়দপুর-রংপুর মহাসড়কে আসার সময় কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন নামে একটি কোচের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রায় হাফ কিলোমিটার সড়ক মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫) ঘটনাস্থলেই মারা যায়।

নিহত দুজনের মধ্যে নূর ইসলামের বাড়ি সৈয়দপুর উপজেলার কুজিপুকুর গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল গফুর। তিনি ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করেন। অপরজন মাসুদ হোসেনের বাড়ি একই ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামে। তাঁর পিতার নাম বুদারু মামুদ। সে ইটভাটায় ফায়ারম্যানের কাজ করেন।

এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular