ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টাডলসহ নারী আটক

সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টাডলসহ নারী আটক

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টাডলসহ মোছা. রিনা (৩৫) নামে নারী মাদক বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়ন ধলাগাছ পুলপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিনা ওই এলাকার মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী। তারা উভয়ই চিহ্নিত মাদক বিক্রেতা।
সেনাবাহিনীর নীলফামারী ক্যাম্পের মেজর সালমানের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমসহ সঙ্গীয় সৈনিকের একটা দল এই অভিযান চালায়। এসময় কথিত সাংবাদিক মোকছেদুল ইসলাম পারভেজের শোয়ার ঘরের একটা ট্রাঙ্কে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ও ৮৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানকালে উল্লেখিত মাদকের সাথে মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯শ’ টাকাও জব্দ করা হয়েছে। বাড়িতে মাদক রেখে বিক্রির দায়ে পারভেজের স্ত্রী মোছা. রিনাকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে রিনা বলেছে, আমি মাদক বিক্রেতা নই। বরং আমার স্বামী পারভেজ বিয়ের আগে থেকেই মাদকসেবন ও বিক্রির সাথে জড়িত। তিনিই জব্দকৃত মাদকগুলো বাড়িতে এনে রেখেছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে আটককৃত মাদক বিক্রেতা রিনাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular