ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের দুই যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের দুই যুবক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের বদরুদ্দিন তোতা মিয়ার ছেলে সুমন (৩৮)। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। অপরজন পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম হোসেন (২৫)। তিনি এক সন্তানের জনক।

বুধবার (২৫ ডিসেম্বর) পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সৌদি আরব সময় সকাল ১১ টার দিকে মদিনা শহরে ময়লার গাড়িকে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ বাংলাদেশী শ্রমিক নিহত হয়।

নিহত শ্রমিক ইকরামের বাবা আবু সাঈদ বলেন, ’আমার ছেলে ইকরামের ২ বছর বয়সী এক সন্তান রয়েছে । এক বছর আগে সংসারের হাল ধরতে সৌদি আরবের মদিনায় গিয়েছিলেন।

সেখানে ইকরাম রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ঘটনার দিন সকালে কাজ করে ময়লার গাড়িতে করে ৮/১০ জন কর্মী নিজ বাসায় ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ছেলে ইকরামসহ ৪ জন মারা যায়। এসময় আহত হয় আরও দু’জন। নিহত ৪ জনের একজন আমার ছেলে ইকরাম।’ নিহত অপরজন সুমন মিয়া পাইথল ইউনিয়নের পাইথল গ্রামের বাসিন্দা।

অপর দুইজন টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে । পাইথল গ্রামের নিহত সুমনের চাচা শাহিন মিয়া বলেন, ’সুমন এক যুগ ধরে সৌদি আরবের মদিনায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বিদেশের মাটিতে সে লাশ হয়ে ফিরবে এ ঘটনা পরিবারের কেউ মেনে নিতে পারছে না। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাড়িতে শোকের মাতম চলছে। স্ত্রী সন্তানরা মরদেহের অপেক্ষায় আছে।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ’ সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ অফিসারদের মাধ্যমে সৌদি আরবে দু’জনের মৃত্যুর বিষয়টি জানতে পেরছি। পরিবারের সদস্যরা মরদেহ আনতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular