ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশহত্যার হুমকি দিয়ে খুনের পর, ভুল স্বীকার করে পোস্ট

হত্যার হুমকি দিয়ে খুনের পর, ভুল স্বীকার করে পোস্ট

গৌরীপুর (ময়মনসিহ) পতিনিধি : হত্যার হুমকি দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে নান্দাইলের কলেজ ছাত্র হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই হত্যায় অভিযুক্ত যুবক আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ‘মোহা. ওয়াহিদুজ্জামান তানভীর’ নামে আইডি থেকে পোস্ট দেন তিনি। তবে এ রিপোট লিখা পযন্ত সে আত্মসমপণ করে নাই।

জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের কাশেম আলী ফকিরের ছেলে কলেজছাত্র মারফত আলী (২২) গত শুক্রবার (১৮এপ্রিল) ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউয়িনের সাকূয়া মাঝেরচর গ্রামে ভাগনির বিয়েতে যান। সেদিন বিকেলে তানভীর ভাগনিসহ বরকে মোটরসাইকেলে করে পথ এগিয়ে দিতে যান। এ সময় গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে মারফতকে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর শুক্রবার রাত তিনটার দিকে মারফতের মৃত্যু হয়।

একাধিক সূত্র জানায়, গত প্রায় এক বছর ধরে মারফতকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তার বাড়ির পাশের বাসিন্দা মো. উসমান খা’র ছেলে ওয়াহিদুজ্জামান তানভীর (৩০)।

এর মধ্যে তার পরিবারের কমপক্ষে ৫ জনকে কুপিয়ে হত্যার চেষ্টাও চালানো হয়েছে। এ ঘটনায় ওই আহতরা পঙ্গু অবস্থায় আছেন।

গত ২ এপ্রিল তানভীর মারফতকে নিজের ফেসবুক আইডিতে প্রাণনাশের হুমকি দেন। মৃত্যুর পরও অভিযুক্ত তানভীর ফেসবুকে দম্ভোক্তি করে হত্যার ইঙ্গিতও করেছিলেন।

এসব ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই হত্যায় অভিযুক্ত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে আত্মসমর্পণের একটি ঘোষণা দিয়ে পোস্ট দেন।

পোস্টে তানভীর লিখেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করলাম। ভুলভ্রান্তি মানুষেরই হয়, ঠিক তেমনি আমারও হয়েছে। নান্দাইলের মানুষ আমাকে শীর্ষ সন্ত্রাস বানিয়েছে। আমি কি শীর্ষ সন্ত্রাস ছিলাম? আমাকে বানানো হয়েছে।
ফকির বাড়ির (নিহত মারফতের বাড়ি) লোকজন আমাকে বানিয়েছে।’

তিনি আরো লিখেন, ‘চলে গেলাম, সবাই ভালো থাকবেন। অবশ্যই আবার আসব। নান্দাইল ইনশাল্লাহ যে জায়গা থেকে আমাকে শীর্ষ সন্ত্রাস খারাপ বানানো হয়েছে, সেই জায়গা থেকে আমাকে ভালো মানুষ হইতে হবে। নান্দাইল আমি অবশ্যই আসব। আলম নোমান মাসুদ…তোমাদের সঙ্গে দেখা করবো ইনশাল্লাহ। আইনের চোখে অপরাধী হয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। আমি আত্মসমর্পণ করতে গেলাম। সকলেই দোয়া করবেন ফি আমানিল্লাহ…..।’

জানা যায়, অভিযুক্ত তানভীরের বিরুদ্ধে ময়মনসিংহে একটি ও নান্দাইল থানায় ৬টিসহ মোট ৭টি মামলা রয়েছে। সবগুলো মামলাই গত এক বছর আগের। সবকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকলেও পুলিশ ধরতে পারেনি।
নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মারফতের খুনের আসামী মোহা. ওয়াহিদুজ্জামান তানভীর এখনো আত্মসমপণ করে নাই।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular