ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা১১ গোলের ম্যাচে দেওয়ানগঞ্জকে ৭–৪ গোলে হারাল জামালপুর পৌরসভা

১১ গোলের ম্যাচে দেওয়ানগঞ্জকে ৭–৪ গোলে হারাল জামালপুর পৌরসভা

সৈয়দ নুরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোলের বন্যার ম্যাচে দেওয়ানগঞ্জ উপজেলা একাদশকে ৭–৪ গোলে হারিয়েছে জামালপুর পৌরসভা একাদশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই দলের লড়াইয়ে মোট ১১টি গোল হয়। এর মধ্যে জামালপুর পৌরসভা একাদশের শাহেদ আলী করেন হ্যাটট্রিক।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহেদ আলী। ম্যাচ শেষে তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম।

ম্যাচ দেখতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়। পুরো ম্যাচজুড়েই দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল গ্যালারি।

টুর্নামেন্টের ‘ক’ গ্রুপের পরবর্তী ম্যাচে সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে মাদারগঞ্জ উপজেলা একাদশ ও বকশীগঞ্জ উপজেলা একাদশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular