ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে গিয়ে বসবাসরত ১৩শিশু ও ৬ নারিসহ ২৬ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিকালে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগরে কোম্পাণি কমান্ডার পর্যায়ে বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোহাম্মদ সিহানুক। সšধায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয় সংবাদ মাধ্যমের কর্মীদের।
বিজিবি জানায়, গত মঙ্গলবার ৩২ বিএিএফ বিজিবিকে অবহিত করে যে ১৩ শিশু, ৭ পুরুষ ও ৬ নারি বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে বসবাস করছে বিধায় বিএসএফ তাদের বাংলাদেশে ফেরৎ পাঠাতে চায়। ওই ২৬ জনের নাম ও পরিচয় নিশ্চিত হবার পর বিজিবি তাদের ভারতীয় প্রতিপক্ষের প্রস্তাবে সাাড়া দিলে বুধবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরৎ আনা হয়। এব্যাপারে জীবননগর থানায় বুধবার সন্ধ্যায় তাদেও হস্তান্তর করা হয়। অবৈধ পথে ভারতে যাওয়া নাগরিকদের ৭ জনই কুড়িগ্রামের বসিন্দা বলে বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



