ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতি৫১ হাজার টন অকটেন-ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রামে দুই জাহাজ

৫১ হাজার টন অকটেন-ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রামে দুই জাহাজ

নিউজ ডেস্ক : মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে জাহাজ দুইটি বহির্নোঙরে প্রবেশের কথা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম।

তিনি জানান, সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজে ফার্নেস অয়েল এবং ইস্টার্ন কুইন্স নামের অন্য একটি জাহাজে অকটেন এসেছে। দুইটি জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে। জাহাজ দুইটি গতকাল বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়।

এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে এদিকে, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও ৫টি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান সৈয়দ রেফায়েত হামীম।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular