ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা৮ নভেম্বর থেকে শুরু ২৪তম এশিয়ান আর্চারি

৮ নভেম্বর থেকে শুরু ২৪তম এশিয়ান আর্চারি

সুমন দত্ত: বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় মোট ৩০টি দেশ অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের স্পনসর হচ্ছে বাংলাদেশের সিটি গ্রুপ।

২০৯ জন আর্চার (তীরন্দাজ) এতে অংশ নেবেন যার মধ্যে নারী আর্চার ৯০ জন পুরুষ ১১৯ জন। রিকার্ভ ও কম্পাউন্ড দুই শ্রেণিতে প্রতিযোগিতা হবে। টুর্নামেন্ট চলবে ৮ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ১১ টা বেজে ৪০ মিনিটে যুব ও ক্রীড়া সচিব মোখলেসুর রহমান এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কাজী রকিবুল হাসান চপল, জফরউদ্দিন সিদ্দিক প্রমুখ।

ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। আসরে অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে ভূটান, চীন, হংকং, ইন্দোনেশিয়া, ভারত , ইরান, ইরাক, কাজাখাস্তান, কিরগিজস্থান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, পাকিস্তাস, লেবানন, মালয়েশিয়া, নেপাল, ফিলিস্থিন, কাতার, সিরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, জর্ডান, তিমুর লেসতে, তাইওয়ান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular