ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুরে ধর্ষণ চেষ্টা, মামলা দায়ের

গৌরীপুরে ধর্ষণ চেষ্টা, মামলা দায়ের

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোমবার (১৬ জুন) গৌরীপুর থানার মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামে। ১২বছর বয়সী ওই কিশোরীকে দুধ দেয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম। তিনি জানান, আসামী গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।

ভিকটিমের পরিবার সূত্র জানায়, রবিবার দুপুরে অচিন্তপুর ইউনিয়নের খান্দার পাছপাড়া গ্রামের মৃত নয়াব আলীর পুত্র আল মামুন (৩৫) এর বাড়ি থেকে ওই ছাত্রী দৈনন্দিনের মতো (রোজকরা) গাভীর দুধ আনতে যায়। দুধ নেয়ার জন্য তাকে রান্না ঘরে যেতে বলে। সেখানে যাওয়ার পর ওই ছাত্রীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে শরীরের পরিহিত কাপড় ছিঁড়ে ফেলে। ধর্ষণ চেষ্টার সময় চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আল মামুন পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনার আলামত হিসাবে ভিকটিমের পরনের কাপড় জব্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতে জবানবন্দী দেয়ার জন্য ভিকটিমকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular