ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img

নাজমুল হোসেন : মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের চার থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে লক্ষ্মীপুর সদর মডেল, রায়পুর, চন্দ্রগঞ্জ ও কমলনগর থানায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। জেলা পুলিশ সুপার মো. আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব ও কমলনগর থানার ওসি ফরিদ উদ্দিনসহ সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। র‍্যালিটি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি তরুণ ও যুবসমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular