ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক নিহত

ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৩ এপ্রিল) অন্ধ্রপ্রদেশের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে যায়। ওই বাজি কারখানাটির সরকারি কোনো অনুমোদন ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়।বিস্ফোরণে নিহত পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিনি ইতোমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানিয়েছেন, নিহত প্রত্যেকেই দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন।

ঢাকা নিউজ/এস 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular