ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক ও হাফেজ মো. আজিজুল হককে সদস্য সচিব করে এবং ২৪জনকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আকবর আনিছকে আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলার সুজিত কুমার দাসকে সদস্য সচিব করে এবং ২৩জনকে যুগ্ম আহ্বায়ক করে ৯৫ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার কমিটি দুটো অনুমোদন করেন।

কমিটি গঠনের খবর মঙ্গলবার রাত ১২টায় গৌরীপুরে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা আনন্দমিছিল ও আতসবাজি পুড়িয়ে উল্লাস করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular