ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষভৈরবে জুতার বাজারে আগুন, ৪০ দোকান ভস্মীভূত

ভৈরবে জুতার বাজারে আগুন, ৪০ দোকান ভস্মীভূত

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানিদের দাবি, আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন জলপরী পার্ক রোডের লালু-কালু মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের তিন ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক কাজী মাসুদ বলেন, যতটুকু জেনেছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের মার্কেটে সামনের সারির প্রায় সব কয়টি দোকান পুড়ে গেছে। আনুমানিক দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হতে পারে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular