ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনান্দাইলে তিনটি পরিবারের বসত বাড়ি পুড়ে ছাই

নান্দাইলে তিনটি পরিবারের বসত বাড়ি পুড়ে ছাই

জালাল উদ্দিন মন্ডলঃ ময়মনসিংহের নান্দাইলে অসহায় তিন পরিবারের মাথার গোজার ঠাঁই এখন খোলা আকাশের নীচে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসত ঘর ও ২টি পাকঘর সহ তিনটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। ১৬ জন সদস্য নিয়ে বিপাকে পড়েছে অসহায় তিনটি পরিবার।

ঈদের হাসিঁ এখন মলিন হয়ে পড়েছে ওই পরিবারের শিশু-কিশোরদের। এমনি ঘটনাটি ঘটেছে নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের আচারগাঁও মধ্যপাড়া গ্রামে। জানাগেছে, মৃত আব্দুস সালামের পুত্র রতন মিয়ার ঘরে বিদ্যুতের সটসার্কিট থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তাঁর চাচাত ভাই মিলন মিয়া ও সোহেল মিয়ার লাগোয়া ঘর থাকায় মুহুর্তের মধ্যেই আগুন দ্রুত চারিদিক ছড়িয়ে পড়ে। আগুন দাউ দাউ করে জলতে থাকলে প্রতিবেশীরা দৌড়ে এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনলেও তিনটি বসত ঘর ও ২টি পাক ঘর সহ ঘরের ভিতর থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবারে সদস্যদের জন্য কিছুই রইল না। উক্ত অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে পরিবারের লোকদের দাবি ।

ক্ষতিগ্রস্থ পরিবারের রতন মিয়া ও মিলন মিয়া বলেন, আমরা অনেকেই বাড়িতে থাকি না, ঈদে বাড়িতে আসি। এখনতো সবশেষ হয়ে গেলো। পরিবারে সদস্যদের পড়নের কাপড় তো দূরের কথা, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার দু:খ প্রকাশ করে বলেন, বিষয়টি আমি সরজমিন গিয়ে পরির্দশন করে তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular