ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহমাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় গফরগাঁও পৌর বিএনপির দোয়া মাহফিল

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় গফরগাঁও পৌর বিএনপির দোয়া মাহফিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনায় গফরগাঁও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর গফরগাঁও পৌর শহরের হেনা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে পৌর বিএনপির নেতাকর্মী,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ মর্মান্তিক এই দুর্ঘটনায়  গভীর শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা  এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সন্মানিত সদস্য ও গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মনন,পৌরসভা আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন,পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular