ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনান্দাইলে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নান্দাইলে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের সকল আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অুনুষ্টিত হয়। মানববন্ধনে সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আলম ফরাজী, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ প্রমুখ। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রধান উপদেষ্ঠার প্রতি জোর আহ্বান জানান। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হত্যা মামলার চার্জশিট প্রধান করার দাবি করা হয়।সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে সারাদেশে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular