ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসিরাজগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৮

সিরাজগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৮

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে অটোরিকশা চালক বাহাদুর (৪০) নিহত হয়েছেন। এবং আহত হয়েছে অন্তত ৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার (০৯ আগস্ট) দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক শাহজাদপুর উপজেলার পোতাজিয়া মধ্যে পাড়া গ্রামের গনি শেখের ছেলে বাহাদুর শেখ (৪০)।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বাঘাবাড়ীতে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি ও অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনা স্থলেই অটোরিকশা চালক বাহাদুর মারা যান। এসময় আমরা আহতদের উদ্ধার করে শাহজাদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিই।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি,ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular