মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র মমতাময়ী মাতা মরহুমা বেগম শামসুন্নাহার-এর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার নিজ বাসায় কোরআন খানি, বিশেষ দোয়া ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ১০ টায় পৌর শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র আয়োজনে ও সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি, সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ জুয়েল রানা প্রমুখ।



