ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশইটনায় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ইটনায় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

বিজয় কর রতন, মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: -কিশোরগঞ্জের ইটনায় বিদ্যালয়ের দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে দেবী রানী দাস (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

রোববার (১০ আগস্ট) ১১টার দিকে জেলার ইটনা উপ‌জেলার ধনপুর ইউনিয়নের রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে গিয়ে ওই ছাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পর ভোরে তার মৃত্যু হয়। নিহত দেবী রানী দাস রমানাথপুর গ্রামের লিটন দাসের মেয়ে এবং রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। নিহত ছাত্রীর চাচা হিরালাল দাস জানান, ছাদ থেকে নিচে সিঁড়িতে পড়ে দেবী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কিশোরগঞ্জ ও পরে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হলে সেখানে নিয়ে যাওয়ার পর ভোর চারটায় সে মারা যায়। সোমবার সকালে তার মরদেহ নিয়ে তারা বাড়িতে আসেন।

এ ব্যাপারে রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র দাস জানান, দেবী রানী দাস দ্বিতীয় শিফটের ছাত্রী। রোববার প্রথম শিফট চলার সময়ে সে বিদ্যালয়ে চলে আসে। তিনি এবং সহকারী শিক্ষক তুলনা শ্রেণিকক্ষে পাঠদান করার সময় বেলা ১১টার দিকে দেবী রানী দাস বিদ্যালয়ের দোতলা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় তাদের কোনো অবহেলা
ছিলো না বলেও দাবি করেন প্রধান শিক্ষক রাখাল চন্দ্র দাস।

ইটনা থানার ওসি জাফর ইকবাল বলেন, বিষয়টি তাকে কেউ অবহিত করেনি। এ ব্যাপারে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম বলেন, ঘটনাটি শোনার পর দুপুরে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি সরজমিনে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। এ ঘটনায় দায়িত্বরত শিক্ষকদের কোনো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular