ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝিনাইগাতীতে এসআইএল'র রজতজয়ন্তী উদযাপন

ঝিনাইগাতীতে এসআইএল’র রজতজয়ন্তী উদযাপন

শেরপুর প্রতিনিধি: ‘আমার ভাষা, আমার পরিচয়’-এমন প্রতিপাদ্যে শেরপুরে ঝিনাগাতীতে নৃ-জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করা সংগঠন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাগাতী উপজেলা পরিষদ হলরুমে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করেন ইউএন মো. আশরাফুল আলম রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডু, এসোসিয়েট ডিরেক্টর (প্রোগ্রাম) পিন্টু এলবার্ট পিরিস, এসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার লিটন রেমা, এলাকা ব্যাবস্থাপক সুজল সাংমা। অতিথি ও অন্যান্যের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডবিøওএ) চেয়ারম্যান নবেশ খকশী, কোচ জনগোষ্ঠির গ্রাম কমিটির সভাপতি অরুন কোচ, শান্তা মারিয়া ডি কস্তা, মিঠুন কোচ, মৃত্যুঞ্জয় সাংমা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য কর্মসুচির মধ্যে ছিলো রজতজয়ন্তীর লোগো উন্মোচন, কেককাটা, ধন্যবাদ জ্ঞাপন, উপহার বিতরণ ও বিভিন্ন নৃ-জাতিগোষ্ঠীর পৃথক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে নিজ নিজ জাতিগোষ্ঠির ঐতিহ্যবাহী পোষাকে শিল্পীরা নৃত্যগীতের মাধ্যমে গারোদের জুম ওয়ানগালা এবং কোচ, হাজং ও বর্মন সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ২৫ বছরের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডু বলেন, এসআইএল মুলত: ভাষাগত ঐতিহ্য এবং সংস্কৃতি সুরক্ষায় করে থাকে। বিশ্বের ২৫টি দেশে এ কার্যক্রম বিস্তৃত রয়েছে। আমরা বাংলাদেশের নৃ-জনগোষ্টির ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ ও উন্নয়নে কাজ করে যাচ্ছি। সেইসাথে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠির জীবনমান উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গত বছর ধওে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ স্থানীয় কমিউনিটি ও সুহৃদদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই রজতজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গারো, কোচ, হাজং, বর্মন, ডালু, বানাই, হদি, রাজবংশী সহ বিভিন্ন নৃ-জনগোষ্ঠির নারী-শিশু সহ দেড় সহ¯্রাধিক লোক অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular