ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও চীন শুল্ক বিরতির মেয়াদ তিন মাস বাড়াল

যুক্তরাষ্ট্র ও চীন শুল্ক বিরতির মেয়াদ তিন মাস বাড়াল

যুক্তরাষ্ট্র ও চীন তাদের পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছে। এতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত তিন অঙ্কের শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন, তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর আওতায় আগামী ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ স্থগিত থাকবে। পারস্পরিক শুল্ক বিরতির অন্য সব শর্তও অপরিবর্তিত থাকবে।

রোববার ট্রাম্প চীনের কাছে দাবি করেছিলেন, দেশটি যেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন কেনার পরিমাণ চার গুণ বাড়ায়। তবে নির্বাহী আদেশে অতিরিক্ত কেনাকাটার বিষয়ে কোনো উল্লেখ ছিল না। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও একই ধরনের ঘোষণা দিয়েছে। বেইজিং আরও বলেছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কবহির্ভূত ব্যবস্থাগুলো স্থগিত বা বাতিল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। দেশটি ওয়াশিংটনের ওপর থেকে ২৪ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের রপ্তানি শুল্ক নিয়ন্ত্রক সংস্থা কাস্টমস ট্যারিফ কমিশন।

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থানে নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular