বহুল প্রতীক্ষিত KIA Sportage-এর জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলো KIA বাংলাদেশ। আজবিকাল৪:০০টায় KIA ঢাকা শোরুমে (২২২, তেজগাঁও-গুলশান লিংক রোড) অনুষ্ঠিত এই গ্র্যান্ডলঞ্চিং ইভেন্টে KIA Sportage-এর উদ্ভাবনী বৈশিষ্ট্য, অত্যাধুনিক নকশা ও স্বকীয়তা প্রদর্শন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপ-এর অপারেশন ডিরেক্টর জনাব আশিকউননবী, মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লি: -এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ফাইন্যান্স, জনাব আবুবকর, কিয়া চট্টগ্রাম-এর হেড অব অপারেশন, জনাব মির্জামো: আহসান রেজা, মেঘনা গ্রুপ-এর হেড অফ মার্কেটিং জনাব নাফীজ ইমতিয়াজ করিম ও মেঘনা কারম্যানুফ্যাকচারিং লিঃ মার্কেটিং ম্যানেজার জনাব সাজ্জাদ চৌধুরী।মঞ্চ আলোকিত করেন, তরুণ আইডল তাসনিয়াফারিণ, জনপ্রিয় নৃত্যশিল্পী ফারজানা হৃদি শেখ এবং সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার সালমান মোহাম্মদ মুক্তাদির এবং দিশা ইসলাম সহ অন্যান্য ইনফ্লুয়েন্সার গণ।
নতুন KIA Sportageতার উন্নত প্রযুক্তি এবং ইউনিক ফিচার নিয়ে SUV সেগমেন্টকে অন্য মাত্রায় নিয়ে যেতে বদ্ধপরিকর। কিয়াস্পোর্টেজ-২০২৬এর মাধ্যমে উন্মোচিত হতে যাচ্ছে SUV এর নতুন দিগন্ত।
ব্যক্তি ত্বসম্পন্ন আধুনিকরূপ, প্রযুক্তি আর নান্দনিক ডিজাইনের সমন্বয়ে স্পোর্টেজ ২০২৬, সম্পূর্ণ ড্রাইভার-ফোকাসড।পাশাপাশি, X-line প্যাকেজের মাধ্যমে এর এক্সটেরিয়র ডিজাইন এক্কেবারে আলাদা, যা কিয়ার স্বকীয়তার প্রতিফলন।বাংলাদেশে গাড়িপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা দিতে কিয়া বাংলাদেশের অটোমোটিভ SUV উন্নত মানের প্রতীক হয়ে উঠেছে।



