ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

গফরগাঁওয়ে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল করিম(৭৪) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন মুখী গ্রামের শাহ্ মিসকিন মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শাহীন ফকির বাদী হয়ে শ্লীলতাহানির দায়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে পাগলা থানায় গ্রেপ্তার আব্দুল করিম নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।তিনি জানান,পূর্ব শত্রুতার জের ধরে তাকে অপদস্ত করতে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। 

মামলা ও থানা সূত্রে জানা যায়, বর্তমানে মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য আব্দুল করিম ও একই গ্রামের শাহিন ফকিরের প্রতিবেশী।
মঙ্গলবার বারোটার দিকে মুক্তিযোদ্ধা আব্দুল করিম শাহিন ফকিরের বসত ঘরে প্রবেশ করে তার কলেজ পড়ুয়া মেয়ে(১৬)কে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার চিৎকার শোনে শাহিন ফকিরের ছেলে হাবিবুল্লাহ ফকির (২০) এসে আব্দুল করিমকে আটক করে তাকে গাছে র সঙ্গে বেঁধে রাখে। এসময় এলকার কিছু শিক্ষার্থী গলায় জুতার মালা পড়িয়ে আবার খুলে নেয়। এঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আব্দুল করিমকে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার রাতে শাহিন ফকির থানায় গিয়ে আব্দুল করিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ সেই মামলায় আব্দুল করিমকে গ্রেপ্তার দেখায়।

মামলার বাদী শাহিন ফকির জানান,ঘরে আমার কলেজ পড়ুয়া মেয়েকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে তাই আব্দুল করিমের বিরুদ্ধে মামলা করেছি। তবে তিনি আব্দুল করিমের গলায় জুতার মালা পরানোর বিষয়ে জানেনা।

ভুক্তভোগীর বড় ভাই হাবিবুল্লাহ ফকির বলেন, আমার ছোট বোন ভালুকার বিরুনিয়া সদর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বাড়িতে একা পেয়ে করিম মিলিটারি তার শ্লীলতাহানির চেষ্টা করে। বোনের চিৎকার শোনে ঘটনাস্থল গিয়ে স্বজনদের নিয়ে তাকে আটকে রাখি।পরে এলাকাবাসী এসে বেঁধে রেখে জুতার মালা পড়িয়ে দেয়। 

গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাইফুল ইসলাম বলেন, আবদুল করিম নামে আমাদের উপজেলায় তালিকাভূক্ত কোনো মুক্তিযোদ্ধা নাই।

খোঁজ নিয়ে জানা যায়,আবদুল করিম মিলিটারির বাড়ি প্বার্শবর্তী ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামে। তিনি ভালুকা মুক্তিযুদ্ধা সংসদের সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানায় ভালুকা উপজেলা পরিষদ।  

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, শ্লীলতাহানির অভিযোগে আব্দুল করিমকে আটক করে থানায় নিয়ে আসি। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে আব্দুল করিমকে জুতার মালা পড়ানো হয়েছে কিনা এ বিষয়ে জানা নেই।
বুধবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন,ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত আব্দুল করিমকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular