ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে তার স্বজন ও সহযোগীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (রাত সাড়ে ৮টার দিকে ধনুয়া আনসার রোড এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি মনির হোসেন (৩৫), ধনুয়া কাছারিপাড়া এলাকার গুজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। পুলিশের মতে, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে আটটার দিকে ধনুয়া কাছারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে তার স্বজন ও সহযোগীরা পুলিশের গতিরোধ করে হামলা চালান। একপর্যায়ে তারা মনিরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

আসামি ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে পুলিশের অতিরিক্ত দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। রাত সোয়া ১১টা পর্যন্ত মনির হোসেনকে আবার ধরতে এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, গ্রেপ্তারের পর থানায় আনার পথে মনির হোসেনকে তার স্বজন ও সহযোগীরা ছিনিয়ে নিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular