ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইবো না”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবগঠিত গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস গফরগাঁও থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া।সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.কে.এম.এহছান এডভোকেট। সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায়ের পথে সবচেয়ে বড় অন্তরায়। সমাজের সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নৈতিকতার চর্চা করতে হবে।সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ নিজেদের দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গফরগাঁওকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।আলোচনা শেষে কমিটির নতুন, পুরাতন ও অতিথিবৃন্দকে ডা.কে.এম.এহছান এডভোকেট এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম মোখলেছুর রহমান, সহ-সভাপতি ডা. কে. এম. নাজমুল হুদা এডভোকেট,বিজন বুমার বর্ধন, সাধারণ সম্পাদক এইচএম তৌহিদুল ইসলাম,সদস্য সরোয়ার জাহান আলম, শ্রী অনিল রায়, সুলতানা রাজিয়া বেগম, আজিজুন্নেছা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular