ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধদ্বিতীয় বিয়ে নিয়ে দ্বন্দ্ব, প্রথম স্ত্রীর ঘরে আগুন দিলো স্বামী

দ্বিতীয় বিয়ে নিয়ে দ্বন্দ্ব, প্রথম স্ত্রীর ঘরে আগুন দিলো স্বামী

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা গ্রামে ভোরের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজের বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ওমর ফারুক খবির (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। আগুনে ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার এবং ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার ভুক্তভোগী সোনিয়া বেগম বলেন, কয়েক মাস আগে তার স্বামী অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের কারণে নিজের দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে রাখার চেষ্টা করার পর সোনিয়ার সঙ্গে তাদের মধ্যে ঝগড়া দেখা দেয়। সালিশে মীমাংসা হলেও, পরে স্বামী অন্য এলাকায় গিয়ে ওই মেয়েকে বিয়ে করেন এবং সোনিয়াকে ডিভোর্স দেন। সত্ত্বেও সোনিয়া সন্তানদের সঙ্গে পুরনো বাড়িতে থাকছিলেন।

সোনিয়া বলেন, আমাকে এবং সন্তানদের সুখে থাকতে দেবে না বলে হুমকি দিত। এমনকি আগুনে পুড়িয়ে মারার কথাও বলেছিল। ঘটনার রাতে সৌভাগ্যক্রমে আমি বোনের বাড়িতে ছিলাম, তাই প্রাণে বেঁচে গেছি।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন ছড়িয়ে পড়লে তারা দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। তবুও ঘরসহ মূল্যবান জিনিসপত্র পুরোপুরি পুড়ে যায়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে জানা গেছে, নিজের পছন্দের নারীকে ঘরে রাখার অনিচ্ছা ও ক্ষোভ থেকেই আগুন লাগানো হয়েছে। তবে চূড়ান্ত কারণ তদন্ত শেষে জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular