ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহনান্দাইলে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের নির্বাচনী মিছিল

নান্দাইলে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের নির্বাচনী মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীকে বিএনপির মনোনীত প্রার্থী করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা মিছিল করেছে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতা ও কর্মীরা। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজর সামনে থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত কে চূড়ান্ত জানিয়ে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা মিছিলটি নান্দাইল সদর এলাকা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। পৌর যুবদল নেতা আব্দুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল উপজেলা ছাত্রদলের সভাপতি বাবুল আহমেদ অনিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন বাবুল আহমেদ অনিক, আনিছুর রহমান বাবু, ছাত্রনেতা নাদিম উদ্দিন ভূঁইয়া নাদিম, গাংগাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ আলম, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বোরহান,আবু বক্কর ছিদ্দিক মুন্না, আবু নাঈম প্রমুখ।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে আসনটি উপহার দেওয়ার আহবান করেন। সেই সাথে উপজেলার সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular