ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহশেখ হাসিনার ফাঁসির রায়ে গফরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

শেখ হাসিনার ফাঁসির রায়ে গফরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ময়মনসিংহের গফরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মিছিলটি পৌরসভার পাটমহল মোড় বিএনপির অফিস থেকে শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় দলীয় আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। তিনি ময়মনসিংহ -১০, গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী । আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনছার উদ্দিন, গফরগাঁও পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ,শফিক আহমেদ, উপজেলা বিএনপি সদস্য মোশাররফ হোসেন, নজরুল ইসলাম,ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল আব্বাসী সুজন,শ্রমিক দল নেতা পারভেজ আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাপ্পী,উপজেলার ছাত্রদলের সাবেক সদস্য সচিব অপু রায়হান,যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন,গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমির হামজা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ ও আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular