ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধময়মনসিংহে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ময়মনসিংহে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১১ মে) বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ| ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটেরকোনা গ্রামে|  গ্রেফতারকৃত যুবক উল্লেখিত গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র| মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান| তিনি জানান, ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন| ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে|

ভিকটিমের মা জানান, তাঁর চাচাতো ভাই মারা যাওয়ায় রবিবার পার্শ্ববর্তী মাওহা ইউনিয়নে অবস্থিত বাবার বাড়িতে সে ও মেয়ের বাবা মৃত ভাইকে দেখতে যায়| তারা সেখান থেকে ফিরে আসার পর মেয়ে কেক দেখিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে| আকার ইঙ্গিতে তাকে ধর্ষণের বিষয়টি জানায়|

বাহিরে এ সময় বৃষ্টি হচ্ছিলো| চারপাশের লোকজনও ধান উত্তোলনে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়িতে আসে ইয়াসিন মিয়া| বসতঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে আমার বাকপ্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে| প্রথম বুঝতে সমস্যা হচ্ছিলো তারপরে আমার মেয়ে কেক দেখিয়ে এবং ইয়াসিন মিয়ার ঘরে নিয়ে যায়| সেখানে গিয়ে তার সাথে কিভাবে কি করেছে, সব বুঝিয়ে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে| এ সময় তার মেয়ে তাকে মুখে-ঠুটে কামড়ের চিহ্ন দেখায়|

ইয়াসিন মিয়া জানান, তিনি কেক দিয়েছেন| এটা সত্য| তবে ধর্ষণের অভিযোগ সঠিক নয়|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular